বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

পরীমণির গাড়িসহ আলামত ফিরিয়ে দেওয়ার নির্দেশ

ডেস্করিপোর্ট  চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দকৃত ১৬টি আলামত ফিরিয়ে দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী মোস্তাফা কামালকে এ নির্দেশ দেন।

তিনি বলেন, রবিবার (২৬ সেপ্টেম্বর) আদালতে দুই জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমনিকে তার জব্দকরা আলামত ফেরত দেওয়া হয় সে ক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমণির ব্যবহৃত সাদা রঙের গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকরা আলামত ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকরা আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমণির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।