বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুফতি কাজী ইব্রাহীম আটক

ডেস্করিপোর্ট  ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের খবর নিশ্চিত করেছনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টা-পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি।

সম্প্রতি করোনা ভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে, এমন মন্তব্য করে আলোচিত হন মুফতি কাজী ইব্রাহীম।

এদিকে সোমবার রাতে আটকের সময় বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি লাইভে আসেন এই বক্তা। ২০ মিনিটের বেশি সময় ধরে চলা এই লাইভে তিনি বলেন, ‘র’ এর রাজাকার, সন্ত্রাসীরা তার বাসা ঘেরাও করেছে সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে বাসায় যেখানে তিনি তার স্ত্রী-সন্তানসহ অবস্থান করছেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে।