শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

শামীম আহমেদ  বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছে বরিশাল জেলা এবং মহানগর আওয়ামীলীগ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এরপর সকাল নয়টায় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা।

এখানে প্রথমেই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুচ ও মহানগর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন সহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়।

এই কর্মসূচিতে অংশ নেয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশে^ এখন অনন্য অবস্থানে পৌঁছেছে। বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের নেতা-কর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। এখানের জনতা উন্নয়নের সুফল ভোগ করে আওয়ামীলীগের সাথেই আছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

জন্মদিনে দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় মিলাদ মাহফিল ও জন্মদিনের কেক কাটার কর্মসূচি রয়েছে।