বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পটুয়াখালী জেলা প্রতিনিধি  পটুয়াখালীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিকুল ইসলাম তানিম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। নিহত তারিকুল ইসলাম তানিম বরিশাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও তারিকুল ইসলাম তানিমের বন্ধু মো. মারুফ জানান, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তানিম মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ঘুরতে আসেন। আজ সকালে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানিম নিহত হন। এ সময় তার বন্ধু সোহান আহত হন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

পটুয়াখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ সাংবাদিকদের জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।