বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে মোবাইল কোর্ট অভিযান,৯ গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯ গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ( ২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় নগরীর রুপাতলী এলাকায়, বরিশাল পটুয়াখালী সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল এর সহকারী পরিচালক, আতিকুল আলম।

হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির রুট পারমিট, গাড়ির কাগজ না থাকাসহ বিভিন্ন কারণে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারা মোতাবেক, ৯ জন গাড়ি চালককে বিভিন্ন অপরাধে ৭,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আইন আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।