শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম :
বরিশালে চিকিৎসক কতৃক আরেক চিকিৎসক হেনস্তা বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে বরিশালে ৭ কোটি ৪২ লাখ টাকায় পোর্ট রোডে সড়কের মাঝে স্থাপনা বিনা টাকায় চাকরি পেলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জন কর্মচারী জিম্মি নয়, রোগীদের আস্থার চিকিৎসক ডা. অমিতাভ সরকার! বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ

কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

ডেস্করিপোর্ট  গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক হাজতির সঙ্গে মামলার বাদীর (নারীর) বিয়ে হয়েছে। হাইকোর্টের আদেশে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে এ বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ।

হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদির (৩৫) সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, নারী ও শিশু নির্যাতন আইনে পল্টন থানার মামলায় কারাগারে রয়েছে কেএম আক্কাস। কারাগারে উভয় পক্ষের সম্মতিতে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পাদিত হয়েছে।