বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

রাবিতে জুয়ার আসর থেকে বহিরাগতসহ আটক ১২

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে বহিরাগতসহ ১২ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। গত সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে চতুর্থ শ্রেণির কর্মচারি ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে একটি রুমে প্রায় অর্ধশতাধিক কর্মচারিসহ বহিরাগতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জুয়া খেলছে। রুম থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়।

তবে জুয়া খেলায় বিষয়টি স্বীকার করে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান বলেন, এখানে খুবই অল্পপরিমাণের বাজিতে জুয়া খেলা হয়। কখনো হয়তো পেপসি বা চায়ের বাজিতে খেলা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয় সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারেনা।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মাদক ও জুয়া খেলা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্মচারী ইউনিয়ন ক্লাবে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার অপরাধে বহিরাগতসহ ১২ জনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে তিনি আরো বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীরা মাদক ও জুয়ার কারণে তাদের টাকা পয়সা নষ্ট করছে। বহিরাগতরা এসে তাদের মাদক ও জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে। তাই তাদের এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এই অভিযান চালানো হয়।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কর্মচারী ক্লাবে মাদক ও জুয়া খেলা হয় এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদেরকে থানায় আটকে রাখা হয়েছে। অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।