মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক প্রচারণা ও বর্ণাঢ্য র‍্যালী

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি  “সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ী “এই শ্লোগান নিয়ে সড়ক দূর্ঘটনা রোধকল্পে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের জনসচেতনতামূলক প্রচারণা ও বর্ণাঢ্য র‍্যালী।

শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় থানা হতে ফুলবাড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী করে।

র‍্যালীতে প্রধান ভূমিকা পালন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,এস আই এনামুল হক,এস আই গোলাম মোস্তফা, এএসআই সবুজ সরকারসহ অন্যান্য পুলিশ সদস্য।

হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও দুই জনের অধিক আরোহী পরিবহন না করার জন্য লিফলেট , মাস্ক বিতরণ করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।