বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

কুড়িগ্রামে কলেজ ছাত্রী অপহরনের ৮ দিন পর উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রী জুলিয়া আক্তার মীমকে ৮ দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবিরের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরন মামলার মূল আসামী জয় খান (২৩) কে গ্রেফতার করা হয়। অপহরনকারী জয় খান ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার ভাট্টা গ্রামের শরিফুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট কলেজ যাওয়ার পথে জুলিয়া আক্তারকে অপহরন করা হয়। ঐদিনই হালুয়া ঘাট থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মেয়েটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী অবস্থান করছে। হালুয়া ঘাট থানা পুলিশসহ তার পরিবারের লোকজন নাগেশ্বরীতে আসে। পরে নাগেশ্বরী থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।

মেয়েটিকে উদ্ধার করে আসামীসহ হালুয়াঘাট থানার মামলার তদন্তকারী অফিসার এসআই মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।