বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

সাংসদ সৈয়দা রাশিদা বেগমের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কাছে ক্রীড়া সামগ্রী ও মাস্ক হস্তান্তর

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এর পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য ক্রীড়া সামগ্রী ও করোনা প্রতিরোধে মাস্ক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৪অক্টোবর)বিকাল ৫ টায় সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম এর পক্ষে তার ছোট ছেলে সাবেক সহ-সভাপতি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর সৈয়দ কামরুল আরিফিন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

করোনা কালে করোনা প্রতিরোধে পুলিশ সদস্যদের দৈহিক ও মানসিক বিকাশে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে তিনি মাস্ক ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া, মোঃ আজমল হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ মিরপুর থানা, আরওআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।