বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

উজিরপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ডেস্করিপোর্ট  জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে চার শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকাল থেকে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ৪১ বীরে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে বরিশালের উজিরপুর এর প্রায় চার শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের বরিশাল শেখ হাসিনা সেনানিবাস এর জিওসি এবং এরিয়া কমান্ডার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ মেডিক্যাল সার্ভিসের কর্নেল মোঃ রবিউল আলম। বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি মেডিকেল টিম উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে। চিকিৎসা সেবা সম্পর্কে সেনাবাহিনীর সদস্য বলেন সেনা প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ব্যাপি সকল মানুষকে সচেতন করতে, সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ সহ দরিদ্র এবং দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রম সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকবে বলে জানা যায়। দেশের সর্বভৌম রক্ষার পাশাপাশি দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ।