বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে অটোচাপায় নারী পথচারী নিহত

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে সিএনজিচালিত অটোচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (৪০) লুৎফর রহমান সড়কের বাসিন্দা ও সালাম হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সিঅ্যান্ডবি রোড থেকে নথুল্লাবাদের দিকে দ্রুতগতিতে একটি অটো যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় এক পথচারী অটোর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অটোচালককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, গত রাতে অটোর চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চালক আটক আছেন।