শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:০৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভোলায় হাত-মুখ বাধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহপন হাত ও মুখ বাধা শাকিব (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিছা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিব ওই এলাকার বজলু মেল্লার ছেলে।

নিহত শাকিবের পিতা বজলু মোল্লা বলেন, প্রতিদিনে ন্যায় রাতে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে শাকিবকে ঘরে দেখতে না পেয়ে তাকে খুজঁতে থাকে। কিছু সময় খোঁজাখুজিঁর পর বাড়ির পাশের একটি রেইন্টি গাছে শাকিবের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এসময় শাকিবের মা চিৎকার দিলে সেখানে গিয়ে আমরা শাকিবের ঝুলন্ত লাশ দেখতে পাই।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন ময়না তদন্ত রির্পোট এলেই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।