শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে তিন দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব শুরু

শামীম আহমেদ  বরিশালে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

প্রাণঘাতী করোনা ভাইরাস কিছুটা সাভাবিক হলেও এখনো তার ভয়াবহতা রয়েছে বিশ্বজুড়ে। করোনা ভাইরাসের প্রভাবে সবকিছু স্থবির হয়ে পরে। তা থেকে রেহাই পাইনি সংস্কৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মনের খোরাক তৈরিকরে তাই দীর্ঘদিন পরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে বরিশাল জেলার সাংস্কৃতিক সংগঠনকে আবার মঞ্চে ফিরিয়ে আনার লক্ষে (৭ই) অক্টোবর বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৩ দিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

এসময় তিনি স্বাস্থ্য বিধি অনুসরন করে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের প্রথম দিনের জেলা লোক উৎস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সংস্কৃতি জন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বরিশালের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রথম দিনের অনুষ্ঠান মালায় ছিলো আলোচনা ও কবিগান রয়ানি পরিবেশনা। শুরুতে মুরাদুজ্জামান খানের পরিচালনায় উদ্বোধনী নিত্য পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কবিগান রয়ানি পরিবেশনা করা হয়। আজ দ্বিতীয় দিন শুক্রবার পরিবেশনায় রয়েছে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি আলোচনা সভা ও বাউলগান পরিবেশন। ৯ অক্টোবর রয়েছে টেনজিবল ইনটেজিবল কালচারাল হেরিটেজ আলোচনা সভা ও জারীগান পরিবেশনা।