শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে বরিশাল স্টেডিয়াম : মোহাম্মদ আশরাফুল

শামীম আহমেদ  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, বরিশাল জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনাময় একটি ভেন্যু হতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার দুপুরে বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলোর সংবর্ধনা অনুষ্ঠান শেষে আশরাফুল সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, গত ৩ বছর ধরে বরিশাল বিভাগীয় দলের হয়ে খেলছেন। আসন্ন মৌসুমে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক গ্রাউন্ড হিসেবে তুলে ধরা হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, ‘বরিশালে ভালো মানের আবাসিক হোটেল আছে। ঢাকা থেকে বরিশাল আসতে ফ্লাইটে মাত্র ২০ মিনিট সময় লাগে। স্টেডিয়ামের মাঠটিও ভালো আছে। এখন যদি ড্রেসিং সিস্টেম ভালো করে, ইনডোর, জিম ফ্যাসিলিটি এবং সুইমিং পুল করা হয় তাহলে বরিশাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হতে পারে। কারণ নদী তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর স্টেডিয়াম দেশের আর কোথাও নেই।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি সব জায়গায় খেলে অভ্যস্ত। আমার কাছে মনে হয়েছে বরিশালের এই স্টেডিয়ামটা একটা উদাহরণ হতে পারে বাংলাদেশের জন্য।’ বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানোর একটা বড় সুযোগ আছে বলে তিনি মনে করেন।

ক্রিকেটার আশরাফুল বলেন, ‘বরিশাল থেকে কামরুল ইসলাম রাব্বি ও ফজলে রাব্বি বাংলাদেশ ক্রিকেট দলে খেলেছেন। তানভীর অনূর্ধ্ব-১৯ দলে খেলছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। স্থানীয়ভাবে সুযোগ সুবিধা যত বাড়ানো হবে, তত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।’ এ বিষয়ে সবার নজর দেয়া উচিত বলে মনে করেন এক সময়ের সাড়া জাগানো ক্রিকেটার আশরাফুল। সাক্ষাৎকার প্রদানের সময় বিসিবির নবনির্বাচিত পরিচালক আলমগীর হোসেন খান আলোসহ অন্যান্যরা তার পাশে উপস্থিত ছিলেন।