মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

দেশের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে পোশাক খাত ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট:দেশের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে পোশাক খাত ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হকের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ রয়েছে, যারা সব সময় অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনাদেরকে এটা মোকাবিলা করতে হবে, কারণ এগুলো আপনাদেরই ক্ষতি করবে।

তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হকের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (অপপ্রচারকারীরা) রাজনৈতিক কারণে আমার ক্ষতি করতে চায়। কিন্তু এ কারণে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা।’

ব্রেক্সিট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) কারণে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী রপ্তানির জন্য পণ্যের বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি তাঁর লন্ডন সফরে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশি পণ্যের সুনির্দিষ্ট বাজার আবিষ্কারের নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও সিদ্দিকুর রহমান, বিজিএমইএ প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আবদুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ প্রমুখ।