বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নূর শেখ ট্রাস্টের আয়োজনের মাজার জিয়ারত, কোরআনখানি, র‌্যালি, পুস্পমাল্য অর্পন, সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, বীরমুক্তিযোদ্ধা জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নূর শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।