বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

পাথরঘাটা নদী অবৈধ দখল মুক্ত করার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পাথরঘাটা নদী পাড়ে অবৈধ স্থাপনা ও নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও  গড়েয়া বাজারে পাথরঘাটা নদী পাড়ের লোকজন ও গড়েয়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গড়েয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ওই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম মানিক, কৃষক লতিফুর রহমান ও নজরুল ইসলাম সহ পাথরঘাটা নদী পাড়ের ক্ষতিগ্রস্থ কৃষকরা।
বক্তারা অভিযোগ করে বলেন, গড়েয়ার পাথরঘাটা একটি ঐতিহ্যবাহী নদী। এ নদীর প্রবাহিত পানি দিয়ে এলাকার কৃষকরা চাষাবাদ করতো। গড়েয়া বাজারে কখনো আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকেরা এ নদী থেকেই পানি
নিতো। কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার প্রভাবশালী ব্যক্তি রহিদুল ইসলাম এ  নদী ভরাট করে সেখানে মার্কেট নির্মান করেছে। এতে করে নদী দিক পরিবর্তন করে একদিকে যেমন নদী পাড়ের কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যদিকে নদীটিও এখন মৃতপ্রায় হয়ে পরে রয়েছে। এলাকাবাসী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী পুনরায় খননের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছে।