বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৫৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দেড় বছর পর করোনায় ঢাকায় মৃত্যু শূন্য

ডেস্করিপোর্ট  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৯১ জনে। তবে আজ ঢাকা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী দুইজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। এরপর সর্বশেষ ওই বছরের ৩ এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ দেড় বছর পর মৃত্যুশূন্য দিন পেল ঢাকা।