বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৪৫
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ কোস্টগার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে কোস্টগার্ড সদস্য পারভেজ নিখোঁজ হন।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যান্যান্ট এসএম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্টগার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্টগার্ডের সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্টগার্ডবাহী ট্রলার থেকে দুই সদস্য নদীতে পড়ে যান। এর পর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিলেন।