বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্করিপোর্ট  ফেনীতে ফেসবুক লাইভে এসে গৃহবধূ তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যার মামলায় তার স্বামী ওবায়দুল হক টুটুলকে (৩২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল হক ফেনী শহরের উত্তর বারাহীপুরের বাসিন্দা।

ফেনীতে ২০২০ সালের ১৫ এপ্রিল ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন গৃহবধূর স্বামী ওবায়দুল। ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বারাহিপুর এলাকার টুটুল এবং কুমিল্লার চৌদ্দগ্রামের তাহমিনার বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। তাদের একমাত্র সন্তানের বয়স (ঘটনার সময় ছিল) দেড় বছর। ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে টুটুল বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তাকে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করেছি। অনেক চেষ্টা করছি। পারিনি।’

তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাই-বোনের খেয়াল রাখবেন। আমার পরিবার ভাইবোনের কোনো দোষ নেই। অন্য কেউ এটাতে সম্পৃক্ত নয়। আমি সম্পূর্ণ দায়ী আমার আজকের এ ঘটনার জন্য। প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন।’

এ ঘটনায় তাহমিনার বাবা সাহাব উদ্দিন ফেনী মডেল থানায় মামলা করেন। গত বছরের ১১ ডিসেম্বর টুটুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ। ১৩ জনের সাক্ষ্য নেওয়া শেষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই রায় দেয় আদালত।