সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫০
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নন-ক্যাডারে সাড়ে ৩ হাজার জনবল নিয়োগ

ডেস্করিপোর্ট  প্রায় সাড়ে ৩ হাজার জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর দুপুর ১২টা থেকেই আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি দুটোর মধ্যে বিজ্ঞপ্তি নম্বরের (৫৫-৭৯) অধীনে নেবে ২০৫ জন। এ ছাড়া (৮০-১৪৭) নম্বর বিজ্ঞপ্তিতে ৩২৪৪ জনকে নেওয়ার কথা জানানো হয়েছে।

বিভিন্ন পদের মধ্যে থাকছে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের বেতন সুবিধা। এতে নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবেন।

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলো দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে—

১. বিজ্ঞপ্তি নম্বর (৫৫-৭৯)

২. বিজ্ঞপ্তি নম্বরের (৮০-১৪৭)

আবেদনের পর এসব পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিতদের হবেন, তাদের নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, স্কুল ও কলেজে।

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর বিকাল ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।