বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

শামীম আহমেদ  বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধ, শহীদ আঃ রব সেরনিয়াবাত সহ জাতীয় অস্থায়ী প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অপর্ণ করার মাধ্যমে জেল হত্যা দিবস পালন করেছে বরিশাল সিটি মেয়র, মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

আজ (৩ই) নভেম্বর বুধবার সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের সম্মুখে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে শ্রদ্ধা ও পূস্পার্ঘ অপর্ণ করেন বিসিসি প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর নেতৃবৃন্দ।

এর পরে শ্রদ্ধা নিবেদন করেনবরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড,এ.কে এম জাহাঙ্গির হোসাইনের নেতৃত্বে এ্যাড, গোলাম মাসউদ বাবলু,এ্যাড রফিকুল ইসলাম খোকন,এ্যাড, গোলাম সরোয়ার রাজিব,হাসান মাহমুদ বাবু,জিয়াউর রহমান জিয়া,কাউন্সিলর গাজি আখতারুজ্জামান হিরু সহ বিভিন্ন মহানগর নেতৃবৃন্দ।

পরবর্তীতে মহানগর কৃষক লীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং দলীয় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রর্যায়েক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পূর্বে সকাল ৯টায় জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন পূস্পার্ঘ অপর্ণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক (এমপি) এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান সহ জেলা দলীয় নেতৃবৃন্দ।

এছাড়া বিকালে জেলা হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের অয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড, আফজালুল করীম বলেন, জাতীর জনককে হত্যা করার পর ঘাতক স্বাধীনতা বিরোধী চক্রের ভয় ছিল জাতীয় চার নেতার প্রতি। তাদেরকে জেল খানায় হত্যা ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা ছিল তাদের।

তবে ঘাতকদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নসাৎ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে বলে এই দিনের অনুপ্রেরণায় তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।