বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভোলায় নিয়ন্ত্রন হাড়িয়ে যাত্রীবাহী বাস খাদে,আহত ২২

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে ২২ যাত্রী আহত হয়েছে।

বুধবার(৩ নভেম্বর) দুপুরের দিকে চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কের শশীভূষণ থানার এওয়াজপুর পানির কল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বুধবার দুপুরের দিকে ভোলা ব-০৫০০৫৪ নাম্বারের যাত্রীবাহী বাসটি যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে দক্ষিণ আইচার উদ্দেশ্যে ছেড়ে আসে। শশীভূষণ থানার এওয়াপুর পানির কল এলাকায় এসে নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাস থেকে হুরহুরি করে নামতে গিয়ে ২২ যাত্রী আহত হয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দূর্ঘটনা কবলিত এলাকায় ফায়ার সাভির্স কর্মী, পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ রির্পোট লেখা পযর্ন্ত রাত ১০ টা দূর্ঘটনা কবলিত বাসটি এখনো উদ্ধার করা হয়নি।

শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় জনগন, ফায়ার সাভির্স কর্মী ও পুলিশ সদস্যদের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।