শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দুমকীতে “অসহায়দের জন্য সেবা ” সংগঠন এর উদ্যোগে খাবার বিতরণ

দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকী উপজেলায় “অসহায়দের জন্য সেবা” সংগঠন এর উদ্যোগে গরীব, অসহায়,হত দরিদ্র ও মানষিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে দুমকি উপজেলার বিভিন্ন অলিগলিতে এ খাবার বিতরণ করা হয়।

জানাগেছে, জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “অসহায়দের জন্য সেবা” সংগঠনটি করোনা মহামারিকালেও দুমকি উপজলার গরীব, অসহায়,হত দরিদ্র ও মানষিক ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরন করেছে।

দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মানসিক ভারসাম্যহীন মানুষ। যারা ঠিক মতো না পায় খেতে আর না পায় পরতে মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অসহায়দের জন্য সেবা সংগঠন। প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তত কিছু মানুষ হলেও তাদের মুখে খাবার তুলে দিতে।

তারই নিমিত্তে বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয় হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো আজিজুল ইসলাম বলেন,”অসহায়দের জন্য সেবা ” এর উদ্দেশ্য হচ্ছে ছিন্নমুল গরীব অসহায় ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ানো সবার মুখে খাবার তুলে দেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা।তাইতো তাদের স্লোগান চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে।
অসহায়দের জন্য সেবা সংগঠনের অপর এক সেচ্ছাসেবী আবু বকর জানান প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের ইচ্ছে আছে কিন্ত সামর্থ নেই তাই আমরা যদি নিজেদের অবস্থান থেকে সকলে এই গরীব অসহায় ভারসাম্যহীন ছিন্নমুল মানুষ গুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের কে আর না খেয়ে অনাহারে থাকতে হতো না।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী আবু বকর, হাসান, আদুরী,মৌসুমি,ফাতিমা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।