বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ

শামীম আহমেদ  জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালে ও আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধে করে দিয়েছে বাস মালিক সমিতির নেতারা। সকাল ৬টা থেকে বরিশাল থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের বাস চলাচল কেন্দ্রীয় কর্মসূচি ঘোসনানুযায়ী বন্ধ করে দেওয়া হয়ে বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

তিনি জানান, এর আগে বিভিন্ন সময় জ্বালানী তেলের দাম বৃদ্ধির আগে পরিবহন ভাড়া পুনঃনির্ধারণ হতো। এবার জ্বালানী তেলের দাম বাড়ানোর আগে ভাড়া পুনঃনির্ধারণ করা হয়নি। বরিশাল বাস মালিক সমিতির আওতাধীন সড়কে ৩টি সেতুতে ১০ হাজার টাকার টোল রয়েছে।

এই অবস্থায় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বাড়িয়ে পরিবহন খাতকে ঝুঁকিতে ফেলা হয়েছে। ভাড়া পুনঃনির্ধারণ অথবা জ্বালানী তেলের মূল্য কমানোর দাবিতে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের আহŸানে শুক্রবার সকাল থেকে সারা দেশের মতো বরিশালেও সকল ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে বলে জানান কাওছার হোসেন শিপন।

অন্যদিকে বড় প্রচার-প্রচারনা ছাড়াই হঠাৎ করে যাত্রীবাহি গণ পরিবহন ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে রাখার কারনে অভ্যন্তরীন ও দূরপাল্লার যাত্রীরা বাসস্টান্ডে এসে চরম দূর্ভোগের মধ্যে পড়ে।