বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ডিজেলের মূল্যবৃদ্ধিতে খাগড়াছড়িতে ভাড়া বাড়ল পর্যটকবাহী গাড়ির

ডেস্করিপোর্ট  সরকার জ্বালানি তেলের দামবৃদ্ধি করায় খাগড়াছড়িতে পর্যটকবাহী গাড়িগুলোর ভাড়া বাড়িয়েছে পার্বত্য যানবাহন মালিক সমিতি ও জিপ মালিক সমিতি।

বৃহস্পতিবার খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাড়া বৃদ্ধির এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ঘোষিত ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সাজেক ভ্রমণে ভাড়া বর্ধিত করা হলো। বর্ধিত এ ভাড়া শুক্রবার থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া-আসাসহ দুই রাতযাপন ছাড়াও আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক (ঝুলন্ত ব্রিজ) ভ্রমণ ভাড়া ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাজেক পরিবহণ (পিকআপ) গাড়িতে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া-আসার ভাড়া ৫ হাজার ৪০০ থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা,এক রাতযাপনসহ খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণের ভাড়া ৭ হাজার ৭০০ থেকে বাড়িয়ে ৮ হাজার ৩০০ টাকা, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া-আসাসহ এক রাতযাপন ছাড়াও আলুটিলা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক (ঝুলন্ত ব্রিজ) ভ্রমণের ভাড়া ৯ হাজার ৭০০ থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা, খাগড়াছড়ি-সাজেক ভ্রমণসহ দুই রাতযাপনে ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ১০০ টাকা, এ ছাড়া রিজার্ভের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা যোগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একইভাবে জিপ (চান্দের গাড়ি) গাড়িতেও সাজেক ভ্রমণে ভাড়া ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ বলেন, তেলের দাম বাড়ার কারণে সমিতি থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আগের যে ভাড়া ছিল তা দিয়ে কোনোভাবেই মালিকদের পোষাবে না। তাই সবার সিদ্ধান্তক্রমে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।