বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ভুঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

ডেস্করিপোর্ট  টাঙ্গাইল ভুঞাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, শিশুসহ দগ্ধ ৭ জনফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, শিশুসহ দগ্ধ ৭ জন

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু রাকিবুল, আসাদুল ও মকবুল ঘুরতে বের হয়েছিল। উপজেলার রুহুলী কবরস্থানের কাছে তাদের মোটরসাইকেল একটি ঘরের দেয়ালে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।