বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রমের চতুর্থ দিনে পরীক্ষার হল পরিদর্শন করেন এসপি খাইরুল আলম।

চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে; সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) বিকাল ৩ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তৃতীয় দিনে পুরুষ প্রার্থী, নারী প্রার্থী ও সকল কোটা প্রার্থীসহ সর্বমোট ২৩৬ জন প্রার্থী চতুর্থ দিনের নির্ধারিত লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। চতুর্থ দিনে অত্যন্ত ভাল পরিবেশে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চতুর্থ দিনে লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের চেয়াম্যান মোঃ খাইরুল আলম কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে ব্রিফিং করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় পাশ করবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন। যদি কোন প্রতারক বা দালাল চক্র কোন সদস্যের সাথে বা তার পরিবারের সাথে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলেন, তাহলে সাথে সাথে কুষ্টিয়া জেলার সংশ্লিষ্ট থানা, ফাঁড়ী, ক্যাম্প অথবা পুলিশের স্থানীয় বিট অফিসার’কে অবহিত করার জন্য অনুরোধ করেন। এমনকি এ বিষয়ে সরাসরি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পুলিশ সুপার, কুষ্টিয়াকে অবহিত করার জন্যেও অনুরোধ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ খুলনা কর্তৃক মনোনীত বোর্ডের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), যশোর, মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, ঝিনাইদহ এবং পুলিশ হেডকোর্টার্স, কর্তৃক নিয়োগ সংশ্লিষ্ট তদারকি টিমের সদস্য মোঃ আব্দুল হান্নান, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও মোঃ সোহরাওয়ার্দী, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত কুষ্টিয়া জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স।