বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রেদোয়ান অনি  বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আয়োজনের মধ্যে পালিত হয়েছে।

শনিবার (১৩) নভেম্বর সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক (এমপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাডএ কে এম জাহাঙ্গির হোসাইন,মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড, আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি জাকির হোসেন সাধারন সম্পাদক এ্যাড, ফজলুল করিম শাহিন,মহানগর যুবলীগ নেতা ও আইনজীবী সমিতি সাধারন সম্পাদক এ্যাড,রফিকুল ইসলাম খোকন,মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ।

পরে উদ্ধোধক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে র‌্যালি সিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এশেষে হয়।

এখানে বরিশাল জেলা আওয়ামী যুবলীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড,ফজলুল করিম শাহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারন ম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,এ্যাড,একে.এম জাহাঙ্গির হোসাইন, তারিক বীন ইসলাম।

এর আগে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সকাল থেকে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার,প্লেকার্ড ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ই নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও সেদিন বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকার জন্য কর্মসূচি স্থগিত রাখা হয়।