শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রহমতপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের প্রচারনা গাড়িতে হামলা-ভাংচুর, আহত ১০

ডেস্করিপোর্ট  বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের প্রচারনা গাড়ি ভাংচুর ও সমর্থকদের উপর হামলা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রহমতপুরের মানিককাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের প্রচারনার পিকআপ চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও হামলা ভাংচুর করা পিকআপ উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ।

তিনি বলেন, সন্ধ্যার দিকে তার নির্বাচনী প্রচারনার একটি পিকআপ মানিককাঠি বাজার অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান মিলনের সমর্থনে একটি মিছিল বের করা হয়। তখন পিকআপটি রাস্তার পাশে থামিয়ে রাখে চালক। এরপরেও জয় বাংলা গেøাগান দিয়ে আওয়ামীগ নেতা গোলাম কিবরিয়া, মিলনের সহযোগী ফয়সাল, কসাই কালামসহ ২৫/৩০ জন হামলা করে।

তারা লাঠি দিয়ে পিটিয়ে পিকআপ ভেঙে দুমড়ে মুছড়ে করে। হামলার সময় গাড়ি চালক সাইফুল ইসলাম, সরোয়ার মাহমুদের কর্মী মাসুম, হৃদয়, আরিফ, মেহেদী, ইমরান, শাওনসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে এয়াপোর্ট থানার উপ পরিদর্শক সাইফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা পিকআপ উদ্ধার করেছে। এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সরোয়ার মাহমুদ।

এ ঘটনায় পর এলাকায় সাধারন ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে এবং তারা এখানে ভোট সুষ্ঠু ভোট গ্রহন হবে তা নিয়ে সাধারন ভোটারদের মাঝে শংসয় রয়েছে।

এ ব্যাপারে এয়াপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।