বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে বাহাউদ্দিন নাসিম কে শুভেচ্ছা জানাতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের ঢল

সুমন হোসেন শাওন,বাবুগঞ্জ  স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এর আগমনে বরিশাল বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল।

শনিবার সকাল ৯ টার দিকে বরিশাল বিমানবন্দরে হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম কে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানান। এ সময় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সাদেক আব্দুলাহ’র নেতা-কর্মীদেরকে নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যানডভোকেট তালুকদার মো: ইউনুস, গৌরনদী পৌরসভা মেয়র হারিছুর রহমান হারিছ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্-জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, ছাত্রলীগ নেতা হক জুয়েল,ইমরান হোসেন মল্লিক প্রমুখ।