মো আজিজুল দুমকী উপজেলা প্রতিনিধি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়েছে।
শনিবার দিবাগত রাত ১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস স্টেশন, বাকেরগঞ্জ ও পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, এলাকার জনসাধারন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো বলেন,ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহিদুল ইসলাম ও অমল দাসের।প্রতক্ষ্যদর্শীরা জানান, দোকান গুলোর প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।