বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে নৌ পুলিশের অভিযানে ২শ’ মণ ঝাটকা উদ্ধার

শামীম আহমেদ  কুয়াকাটা- বরিশাল- আন্তজেলা সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আনুমানিক ২শ’ মন ঝাটকা উদ্ধার করেছে বরিশাল সদর নৌ-থানা পুলিশ।

আজ (১৫) নভেম্বর (সোমবার) সকাল ৭টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় যাত্রীবাহী পরিবহন থেকে এই জাটকা উদ্ধার করেন।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় এই ৩ যাত্রীবাহী পরিবহন থেকে প্রায় ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝাটকাগুলো বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। এবং নৌ পুলিশের ঝাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।