বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেস্টা মুরাদ আহমেদ, এমএম আমজাদ হোসাইন, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সহসভাপতি রাহাত খান, সদস্য বেলায়ত বাবলু, এম. জহির, মেহেদী হাসান ও সুমাইয়া জিসান সহ অন্যান্যরা।

সভার শুরুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটির সদ্য প্রয়াত সদস্য মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত হয়ে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন সাংবাদিক ইউনিয়ন বরিশালকে একলক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন। আগামীতেও সাংবাদিক ইউনিয়নের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।