বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গলাচিপায় নদীর পাড় থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

মো আজিজুল দুমকী (পটুয়াখালী প্রতিনিধি)  পটুয়াখালীর গলাচিপায় রামনাবাধ নদীর পাড়ের চর থেকে ওড়নায় মোড়ানো অজ্ঞাত নবজাতেকর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে দশটায় পৌর শহরের খেঁয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সদ্য ভূমিষ্ট হওয়া মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খেয়া পারাপারকারী যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারণা রাতের কোন এক সময় ওই নবজাতককে রামনাবাধ নদীতে ফেলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।