সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করেছেন।

মামলায় উপজেলার রাজ্জাকপুর গ্রামের সালাম ডাকুয়ার ছেলে মিরাজ ডাকুয়া এবং আবু ডাকুয়ার ছেলে লাদেন ডাকুয়াকে আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মিরাজ ডাকুয়াকে গ্রেপ্তার করেছে।অসুস্থ ওই ছাত্রী বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মিরাজ দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার দুপুরে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে গতিরোধ করেন মিরাজ ও লাদেন। এসময় মিরাজ তাকে প্রেমের প্রস্তাব দেন। তবে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মিরাজ সঙ্গে থাকা কীটনাশকের একটি বোতল বের করেন এবং লাদেনকে ছাত্রীর হাত চেপে ধরতে বলেন।

এসময় মিরাজ বোতলে থাকা কীটনাশক জোর করে ছাত্রীর মুখে ঢেলে দেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সন্ধ্যায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মিরাজ ও লাদেনকে আসামি করে মামলা করেছেন। অভিযান চালিয়ে মিরাজকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।