সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৪২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ভোট কেন্দ্রে ‘পুলিশ কর্মকর্তাকে টাকা নিতে জোরাজুরি’ মেয়রের

ডেস্করিপোর্ট  ভোট কেন্দ্রে প্রকাশ্যে পুলিশের এসআইকে টাকা নিতে জোরাজুরি করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা দেখা যায়। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আলহাজ উদ্দিনকে প্রকাশ্যে তিনি টাকা দিতে চেয়েছেন। এতে পুলিশ কর্মকর্তা আলহাজ উদ্দিন টাকা নিতে না চাইলে মেয়র নিতে জোরাজুরি করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা টাকা নেননি।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী হেঁসে বিষয়টি এড়িয়ে চলে যান। পরে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

পুলিশের এসআই আলহাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নিজের টাকায় কেনা খাবার খেয়েছি। কারও কাছ থেকে এক টাকাও নিইনি, নেবও না।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। জনপ্রতিনিধি ভোট কেন্দ্রে ঘুরতে পারেন না। এটা আচরণবিধির লঙ্ঘন। ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তারা ব্যবস্থা নেবেন।