বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

দৌলতপুরে অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন – ২০২১ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৪টি ইউনিয়নের ১৫১টি ভোট কেন্দ্রে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার জন্য জেলা পুলিশ কুষ্টিয়া মুখ্য ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সদস্য দিনব্যাপী আন্তরিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যালট, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন যার ফলশ্রুতিতে দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন নারী সাধারণ অঙ্গীভূত আনসার, ১ জন গ্রাম পুলিশ সদস্য এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও প্রতি ৩ টি ভোট কেন্দ্রের জন্য ১ টি মোবাইল পার্টি এবং প্রতিটি ইউনিয়নের জন্য ১ টি করে স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করেছে। শনিবার ২৭ নভেম্বর ২০২১ পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ব্যালট, ভোটকেন্দ্র ও ভোটারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক ব্রিফিং প্যারেডে দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি ব্রিফিং প্যারেডে উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন যে কোন মূল্যে অবাধ, সুন্দর ও নিরপেক্ষ করতে হবে; এলাকার সকল লোকজন আমাদের দিকে আশা নিয়ে চেয়ে আছেন। এই জন্য নির্বাচন পূর্ব করনীয়, নির্বাচনের দিনে করনীয় এবং নির্বাচন পরবর্তী করনীয় কাজ গুলো আন্তরিকতার সহিত সঠিক ভাবে করতে হবে।

পুলিশ সুপার কুষ্টিয়া ব্রিফিং প্যারেডে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, সকল ভোটারের সাথে ভাল আচরণ করতে হবে এবং ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য বলেন ; কোন সমস্যা দেখা দিলে মোবাইল পার্টি ও স্ট্রাইকিং পার্টির সহায়তা নেওয়ার জন্য তিনি উল্লেখ করেন। উল্লেখ্য ২৮ নভেম্বর সকাল ৮ টায় দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলমান ছিল ; ভোটার উপস্থিতি এবং এলাকার আইন শৃঙ্খলার বিষয়ে সংশ্লিষ্ট সকালেই সন্তোষ প্রকাশ করেন।

দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচনের কাজে নিয়জিত থেকে ভোট কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এস এম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ দৌলতপুর থানা, সকল থানা থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং পুলিশের সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।