বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

টোল ফ্রি অটোরিকশা চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস

মাসুদ রানা রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিন শতাধিক অটোরিকশা চালকের রাস্তায় টোল মুক্ত চলাচলের দায়িত্ব নিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী (বাপ্পি)।

মঙ্গলবার(৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজারহাট উপজেলার অটোরিকশা চালকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

উক্ত আলোচনায় অটোরিকশা চালকরা উলিপুর ও তিস্তা গামী অটো চালকদের উপর জোরপূর্বক টোল আদায়, অটোরিকশায় হামলা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী রাজারহাট উপজেলার সকল অটোরিকশা চালকদের টোল এবং হয়রানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রতিশ্রুতি পেয়ে সকল অটোরিকশা চালকরা বলেন আমাদের প্রিয় মানুষ জাহিদ সোহরাওয়ার্দী (বাপ্পি) মহোদয় আজকে যে সহযোগিতা করেছেন টোল ফ্রি চলাচলে আমাদের দায়িত্ব নিয়েছেন আমরা সারাজীবন আমাদের প্রিয় নেতার এই ভালোবাসা মনে রাখবো।