বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুইমিংপুল ভবন, কুষ্টিয়ায় ৪৬তম জাতীয় “বি” দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১, অঞ্চল – ৫ এর আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খুলনা ও বরিশাল বিভাগের দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ২ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন ধরে এই দাবা টুর্নামেন্ট চলমান থাকবে। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া ও সহসভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, দাবা খেলার মাধ্যমে এক জন মানুষ তার ব্রেনকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে পারেন যার ফলে ব্রেনের ভাল ব্যায়াম ( Brain Exercise) হয় এবং নিয়মিত চর্চা করলে নিজের জন্য যে কোন কাজে ভাল সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়ক হয়। তিনি আরো বলেন বাংলাদেশের থানা এবং জেলা পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে দাবা খেলা জনপ্রিয় করে তুলতে হলে নিয়মিত ভাবে বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ লিয়াকত আলী খান, সভাপতি, দাবা উপ-পর্ষদ, জেলা ক্রীড়া, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া, ডা. রতন কুমার পাল, সম্পাদক, দাবা উপ-পর্ষদ, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া এবং অঞ্চল -৫ অর্থাৎ খুলনা ও বরিশাল বিভাগের খেলোয়াড়বৃন্দ।