বুধবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৮
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

ভোলায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার লালমোহন উপজেলায় ট্রলির ধাক্কায় দীপক চন্দ্র দে (৪৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেরার আবুগঞ্জ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দীপক ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেস্বর চন্দ্র দের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় স‚ত্র জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দীপক মোটরসাইকেলযোগে চরফ্যাশনের এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথে লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছেন।