বুধবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৫৪
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

বরিশালে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শামীম আহমেদ  বরিশাল নগরীর রসুলপুর বস্তির একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এ অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো,নগরীর রসুলপুর বস্তির ২ নম্বর গুলির মো. ফারুক হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার (৩৮) এবং নগরীর ৬ নম্বর ওয়ার্ড হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে দিপু হাওলাদার (২০)।

বৃহস্পতিবার দুপুরে কোতয়ালী থানায় আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিন) ফজলুল করিম জানান, আসামীরা রসুলপুর চরে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের একটি দল ওই বস্তির ২ নম্বর গলির পলাশ হাওলাদারের ঘরে অভিযান চালায়।

এ সময় ৩টিস্কুলে ব্যাগের মধ্যে রক্ষিত ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং অভিযুক্ত পলাশ ও তার সহযোগী দিপুকে আটক করে তারা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ২জন সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। গাঁজাসহ আটক দিপুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিন) ফজলুল করিম।

প্রেস ব্রিফিংয়ের সময় কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।