বুধবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৯
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

কুষ্টিয়া পু্লিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’র উদ্বোধন করেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পু্লিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’র শুভ উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর স্মৃতিকে চিরঅম্লান করে রাখতে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়ার উদ্যোগে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়ায় ‘শেখ রাসেল দেয়ালিকা’র শুভ উদ্বোধন করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়া।

এসময় পুলিশ সুপার, কুষ্টিয়া উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীদের উদ্দেশ্যে শেখ রাসেল সম্পর্কে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। তারই প্রেক্ষিতে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্যে নিয়ে এ বছর ১৮ অক্টোবর প্রথমবারের মত জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে শেখ রাসেল দিবস ২০২১।

দিবসটিকে ঘিরে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান নানা ধরণের প্রোগ্রামের আয়োজন করা হয়। অক্টোবর ১৮ ‘শেখ রাসেল দিবস’। এই দিবস উপলক্ষে সব স্কুল-কলেজে দেয়ালিকা প্রকাশ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ নামে দেয়ালিকার জন্য একটি স্থায়ী স্থান নির্ধারণ করতে হবে। তারই অংশ হিসেবে আজ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ কুষ্টিয়ায় ‘শেখ রাসেল দেয়ালিকা’র শুভ উদ্বোধন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ), মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, মোঃ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক, সহকারী অধ্যাপকবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা মন্ডলী এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।