শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) সকাল ৮ টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডসহ অনান্য প্যারেড ও পিটি ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভাল থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্নবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কুষ্টিয়া অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরো বলেন, করোনা ভাইরাস এখনো মানুষের মাঝে সংক্রমিত হচ্ছে। সুতরাং সকল পুলিশ সদস্যদের ইউনিফর্মে বাইরে ডিউটিতে গমন করলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, রিজার্ভ ইন্সপেক্টর (আরওআই), আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।