বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালের সুলতান বাদশা হত্যার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রােেমর সুলতান বাদশাকে (৩০) হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন(৪২)বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন লামচরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে।

আজ সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রহমান মুকুল জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে।

এরআগে গতকাল রোববার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেটে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই হুমায়ন কবির,হালিম, এএসআই সাইফুলসহ ৬/৭ জনের একটি দল অভিযানটি পরিচালনা করে।

মামলার বাদী ও নিহতের পিতা মোঃ আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে সুলতান বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বসির ফকির, আঃ ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫/৬ জন।

যে ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত।মামলার অপর দুই আসামির মধ্যে বসার ফকির এখনও পলাতক রয়েছেন। ছেলে হত্যার সাথে জড়িতদের ফাঁসি দেখে যেতে চান বলে জানিয়েছেন মোঃ আব্দুল মালেক মাঝি।