শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

হাফ ভাড়াসহ ৬ দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  শুধু মহানগরীতে নয়, সর্বত্র বাস ও লঞ্চে হাফ ভাড়া এবং নিরাপদ সড়কসহ ৬ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ এবং মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজ শিক্ষার্থী বিজন সিকদার, রাহুল দাস, সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মো. তামিম ও মারফিয়া জাহান, আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী লামিয়া সায়মন এবং মডেল স্কুল এন্ড কলেজের শাহেদ মাহমুদ। বিক্ষোভ সমাবেশ চলাকালে সদর রোড অবরোধ করেন তারা। এ সময় সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

সমাবেশ থেকে শুধু মহানগর নয়, দেশের সর্বত্র বাস ও লঞ্চে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি এবং নিরাপদ সড়কসহ ৬ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ৬ দফা দাবি আদায় কিংবা দাবি বাস্তবায়নে প্রশাসনিক প্রতিশ্রুতি না দেয়া হলে আগামীকাল বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে একই দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।