শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব করি প্রতিপাদ্যের উপরে সেইন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত এডুকো বাংলাদেশের সহযোগিতায় বরিশাল জেলার বিশটি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকল স্কুলসমূহে একই যোগে একই সময়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী শিক্ষক-অভিভাবকদের সমন্বয় মানব বন্ধন, আলোচনা সভা এবং সহমত পোষণ করে একাত্মতা ঘোষণা করা হয়।

প্রতিটি স্কুলের এডলোসেন্ট এন্ড ইয়ুথ ক্লাবের সদস্যরা তাদের ক্লাবটিকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করেন। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উন্মুক্ত স্থানে যেখানেই নির্যাতন সেখানেই প্রতিবাদ করার প্রতি সহমত ব্যক্ত করা হয়।

এই প্রচারাভিযান ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিয়ে সূচিত হয় এবং ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। বিভিন্ন বিদ্যালয়ের আলোচনা হতে ধারণা লাভ করা হয় যে যদি নারীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে পদক্ষেপ নিতে না পারা যায় তবে সেটা দেশের সামগ্রিক উন্নয়নকে ভীষণভাবে বাধাগ্রস্ত করবে।

সেইন্ট বাংলাদেশ এবং এডুকো বাংলাদেশ বিশ্বাস করে যে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং জেন্ডার বৈষম্য নিরসনে শিশুকাল থেকেই সমতাভিত্তিক সঠিক শিক্ষা প্রদান করা উচিত। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাতা-পিতা কমিউনিটির অনেক বড় ভূমিকা পালন করা উচিত। এমনকি মিডিয়ার ভূমিকা এখানে অতীব গুরুত্বপূর্ণ। এই স্বপ্ন পূরণে আমরা বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে এবং একযোগে কাজ করতে বদ্ধপরিকর। আর এ লক্ষ্য পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে নারীর প্রতি সম মর্যাদা, সম-অধিকার, সম- অংশগ্রহণ এবং সমসুযোগ নিশ্চিতকরণে একযোগে কাজ করছে।

এই অঙ্গীকার নিয়ে কাজ করার মাধ্যমে নারীর প্রতি সকল প্রকার নির্যাতন অবসান হবে এবং নারী পুরুষের সমতা ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভবপর হবে।

বিদ্যালয় গুলো হলো যথাক্রমে চাদপুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চন্দ্রমোহন আর এম উচ্চ বিদ্যালয়, চরবাড়িয়া উচ্চ বিদ্যালয়, চরহোগলা উচ্চ বিদ্যালয়, হিজল তলা মৌলভীর হাট উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়, কাগাসুরা উচ্চ বিদ্যালয়, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়, মোফাজ্জল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পিআরসি ইন্সটিটিউশন,ম শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়, শায়েস্তাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, শের ই বাংলা গার্লস স্কুল, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, রাজারচর উচ্চ বিদ্যালয়, তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় এবং টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।