বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে মা ও ছেলেকে কুপিয়ে জখম

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম মাহিলাড়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরধরে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সকালে ওই গ্রামের মৃত শহর আলী মৃধার পুত্র আবুল বাশার জানান, একই এলাকার ট্রাক্টর চালক কুদ্দুস মৃধাকে আমার বোরো আবাদের জমিতে চাষ দেওয়ার কথা বললে সে (কুদ্দুস) অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অন্য একজন ট্রাক্টর চালক মঙ্গলবার সকালে ওই জমি চাষ দেয়ার জন্য গেলে জমি চাষে বাঁধা প্রদান করে কুদ্দুস ও তার লোকজন। এসময় তার (আবুল বাশার) স্ত্রী হাসিনা বেগম ও পুত্র নাঈম মৃধা জমি চাষে বাঁধা প্রদানের বিষয়টি জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে কুদ্দুসের ভাই সাহেব আলী মৃধা এবং তার পুত্র পারভেজ মৃধাসহ অন্যান্যরা ধারালো দা দিয়ে হাসিনা ও তার পুত্র নাঈমকে কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।