বুধবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

দুমকীতে পৃথক অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো আজিজুল দুমকী উপজেলা প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মঙ্গলবার পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোটরসাইকেল চালক মোঃ ইলিয়াস গাজী (৩০), মোঃ খায়রুল (৩৫) এবং মোঃ আলম (৪৫)। ইলিয়াস আমতলী থানার টেপুরা এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। অপর দুজনের মধ্যে খাইরুল পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং আলম সদর উপজেলার খলিশা খালী এলাকার আসমত আলীর ছেলে।

জানাগেছে, পটুয়াখালি জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দু্মকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর তত্ত্বাবধানে এস আই উত্তম, এস আই কামরুল, এস আই মাহবুব, এএসআই মাসুদ সংগীয় ফোর্সসহ পায়রা ব্রিজ টোল সংলগ্ন চেকপোস্ট মোটরসাইকেল চালক ইলিয়াসকে সন্দেহ হলে ইলিয়াস গাজীর সাথে থাকা ব্যাগ থেকে ২ কেজি, খায়রুল এবং আলমের ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।

দুমকি থানার ওসি মো: আব্দুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় গ্রেফতার করে তাদের কোর্টে চালান দেয়া হবে।